কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪ এ ১১:৩৫ AM
কন্টেন্ট: পাতা
বিভাগীয় কার্যালয় খুলনার দাফন অনুদান (কল্যাণ) কার্যক্রম
সেবাপ্রার্থীর ক্যাটাগরি :
সরকারি ও তালিকাভুক্ত স্বায়ত্বশাসিত সংস্থার মৃত, অক্ষম ও অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীর ও তাদের পরিবারের কোন সদস্যের মৃত্যুর ক্ষেত্রে টা:১০,০০০/- দাফন/অন্ত্যেষ্টিক্রিয়ার অনুদান বাবদ প্রদান করা হয়
সেবার মৌলিক তথ্যাবলী :
| সেবা প্রদানকারী অফিসের নাম | দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী | সেবা প্রাপ্তির স্থান | প্রয়োজনীয় সময় |
| বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড, বিভাগীয় কার্যালয়, খুলনা | পরিচালক উপপরিচালক (প্রশাসন) সহকারী পরিচালক (প্রশাসন) ইউডিএ/সাঁট-মুদ্রাক্ষরিক/এলডিএ | বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড, বিভাগীয় কার্যালয়, খুলনা | ০৭ কার্যদিবস |
| সেবা প্রদানের সংক্ষিপ্ত বিবরণ | আবেদনসমূহ প্রাপ্তির পর কাগজপত্র সঠিক থাকলে নথির মাধ্যমে বিভাগীয় কার্যালয়ে সংশ্লিষ্ট উপপরিচালকের অনুমোদনক্রমে ০৭ কার্যদিবসের মধ্যে মৃত কর্মকর্তা কর্মচারীর অফিস কর্তৃপক্ষ বরাবরে চেক প্রেরণ করা হয় | ||
| সেবা প্রাপ্তির শর্তাবলি
| ১. সরকারি ও তালিকাভুক্ত স্বায়ত্বশাসিত সংস্থার মৃত, অক্ষম ও অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীর ও তাদের পরিবারের কোন সদস্যের মৃত্যুর ক্ষেত্রে টা:১০,০০০/- দাফন/অন্ত্যেষ্টিক্রিয়ার সাহায্য বাবদ প্রদান করা হয় ২. বোর্ডের নির্ধারিত আবেদন ফরম নং ০২ পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রাদি সংযুক্ত করত বিভাগীয় কার্যালয়ের জন্য বিভাগীয় উপ-পরিচালক বরাবরে একটি অগ্রায়ন পত্রের মাধ্যমে প্রেরণ করতে হয় ৩. কর্মকর্তা কর্মচারীর বয়স ৬৭ বছর পর্যন্ত এ সাহায্য প্রদান করা হয় ৪. ফরমের নির্ধারিত স্থানে মৃত কর্মকর্তা কর্মচারীর অফিস কর্তৃপক্ষের স্বাক্ষরসহ নামযুক্ত সিল প্রদান | ||
| প্রয়োজনীয় কাগজপত্র | ১. Pay fixation ২০১৫/ তালিকাভূক্ত স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠানের ক্ষেত্রে চাকরি বহির ৩য় পৃষ্ঠা/এস.এস.সি সনদ (অফিস কর্তৃপক্ষ কর্তৃক সত্যায়িত ফটোকপি); ২. মৃত্যু সনদ (রেজিস্টার্ড ডাক্তার/ স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত এবং অফিস কর্তৃপক্ষ কর্তৃক সত্যায়িত কপি)); ৩. ওয়ারিশ সনদ (বয়স, পেশা, বৈবাহিক অবস্থা উল্লেখপূর্বক স্থানীয় ইউ.পি. চেয়ারম্যান/ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত এবং অফিস কর্তৃক প্রতিস্বাক্ষরিত); ৪. ওয়ারিশগণ কর্তৃক আবেদনকারীকে প্রদত্ত ক্ষমতাপত্র (স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত এবং অফিস কর্তৃক প্রতিস্বাক্ষরিত); ৫. কর্মচারীর স্বামী বা স্ত্রী ব্যতীত পরিবারের অন্য সদস্যের মৃত্যুর ক্ষেত্রে দাফন/অন্ত্যেষ্টিক্রিয়ার অনুদানের জন্য নির্ভরশীলতার সনদ (ইউ. পি. চেয়ারম্যান/ ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত এবং অফিস কর্তৃক প্রতিস্বাক্ষরিত); ৬. আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র (অফিস কর্তৃপক্ষ কর্তৃক সত্যায়িত ফটোকপি)। | ||
| প্রয়োজনীয় ফি | এজন্য কোন ফি প্রয়োজন হয় না | ||
| সংশ্লিষ্ট আইন | বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড আইন, ২০০৪ এবং বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড (তহবিলসমূহ পরিচালনা ও রক্ষণাবেক্ষণ) বিধিমালা ২০০৬ অনুযায়ী | ||
| নির্দিষ্ট সেবা পেতে ব্যর্থ হলে পরবর্তী প্রতিকারকারী কর্মকর্তা | জনাব মোঃ শাহীনুজ্জামান, পরিচালক (উপসচিব) , ফোন (অফিস) : +৮৮০২৪-৭৭৭০১৯৬৬ মোবাইল: ০১৯১২৪৪৪৪৭৭ জনাব নাসরিন আক্তার, উপপরিচালক, ফোন (অফিস) : +৮৮০২৪-৭৭৭০১৯৬৬ মোবাইল: ০১৭৫৭৩৯৬৩০৯ | ||