কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪ এ ০৪:০৮ PM
কন্টেন্ট: পাতা
বিভাগীয় কার্যালয় খুলনার শিক্ষাবৃত্তি(কল্যাণ) কার্যক্রম
সেবাপ্রার্থীর ক্যাটাগরি :
সরকারি ও তালিকাভুক্ত স্বায়ত্বশাসিত সংস্থার সকল গ্রেডের অক্ষম, অবসরপ্রাপ্ত ও মৃত কর্মকর্তা কর্মচারীর অনধিক দু’সন্তানকে নবম শ্রেণি থেকে সর্বোচ্চ পর্যায়ে অধ্যয়নের জন্য শিক্ষাবৃত্তি প্রদান করা হয়
সেবার মৌলিক তথ্যাবলী :
| বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড, বিভাগীয় কার্যালয়, খুলনা | ২টি কমিটি কর্তৃক পরীক্ষা নিরীক্ষা করে চূড়ান্ত অনুমোদন প্রদান করা হয়। কমিটি ২টি নিম্নরুপ: ১. বাছাই কমিটির সভার সুপারিশ ২. উপকমিটির সভায় চূড়ান্ত অনুমোদন | বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড, বিভাগীয় কার্যালয়, খুলনা | আবেদন জমা: জানুয়ারী-ফেব্রুয়ারি বাছাই ও অনুমোদন প্রক্রিয়া: ১ মার্চ - ২০ জুন
| |
| সেবা প্রদানের সংক্ষিপ্ত বিবরণ
| ১. সকল গ্রেডের অক্ষম, অবসরপ্রাপ্ত ও মৃত কর্মচারীর ৯ম শ্রেণি থেকে সর্বোচ্চ পর্যায়ে অধ্যায়নরত সন্তানদের শিক্ষাবৃত্তির জন্য বোর্ডের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রচার করে অনলাইনে দরখাস্ত আহবান করা হয়; ২. অনলাইনে প্রাপ্ত শিক্ষাবৃত্তির আবেদনসমূহ প্রাথমিক যাচাই-বাছাই করা হয়; ৩. বিভাগীয় কার্যালয়ে অনলাইন সফটওয়্যার হতে প্রাপ্ত আবেদনসমূহের শ্রেণিভিত্তিক তালিকা বোর্ডের বাছাই কমিটির সভায় পেশ করা হয়; ৪. উপ কমিটির সভায় যোগ্য ছাত্র/ছাত্রীর অনুকূলে নির্ধারিত হার অনুযায়ী শিক্ষাবৃত্তির চূড়ান্ত অর্থ মঞ্জুরি প্রদান করা হয়; ৫. শিক্ষাবৃত্তির জন্য মঞ্জুরিকৃত অর্থ EFT এর মাধ্যমে আবেদনকারীর ব্যাংক হিসাবে প্রেরণ করে আবেদনকারীর মোবাইল ফোনে ক্ষুদেবার্তার মাধ্যমে মঞ্জুরিকৃত অর্থের পরিমাণ জানিয়ে দেয়া হয়; ৬. এ সংক্রান্ত সকল তথ্য বোর্ডের ওয়েবসাইট (www.bkkb.khulnadiv.gov.bd) থেকে জানা যায়। শিক্ষাবৃত্তির হার নিম্নরূপ :
| |||
| সেবা প্রাপ্তির শর্তাবলি
| ১. সরকারি ও তালিকাভুক্ত স্বায়ত্বশাসিত সংস্থার সকল গ্রেডের অক্ষম, অবসরপ্রাপ্ত ও মৃত কর্মচারীর অনধিক দু’সন্তানকে নবম শ্রেণি থেকে সর্বোচ্চ পর্যায়ে অধ্যয়নের জন্য শিক্ষাবৃত্তি প্রদান করা হয়; ২. বছরে একবার শিক্ষাবৃত্তি দেয়া হয়; ৩. কর্মকর্তা কর্মচারীগণের যে সকল সন্তান পূর্ববর্তী পরীক্ষায় ন্যূনতম গ্রেড পয়েন্ট বি পেয়ে উত্তীর্ণ হয়েছে, তারা শিক্ষাবৃত্তি লাভের যোগ্য হবে; ৩. কর্মকর্তা কর্মচারীর বয়স ৬৯ বছর পর্যন্ত এ সাহায্য প্রদান করা হয়; ৪. স্বামী/স্ত্রী উভয়ই সরকারি চাকরিতে নিযুক্ত হলে, কেবল একজনই সন্তানদের শিক্ষাবৃত্তির জন্য আবেদন করতে পারবেন; ৫. অনলাইনে পুরনকৃত শিক্ষাবৃত্তির আবেদন ফরমের মুদ্রিত কপির নির্ধারিত স্থানে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের স্বাক্ষর ও সীল, কর্মচারীর স্বাক্ষর, কর্তৃপক্ষের স্বাক্ষর ও সীল এবং স্মারক নং ও তারিখ দিয়ে ফরমের স্ক্যান কপি এবং প্রয়োজনীয় কাগজপত্রের স্ক্যান কপি সংযুক্ত করে চূড়ান্তভাবে দাখিল করতে হয়। | |||
| প্রয়োজনীয় কাগজপত্র | ১. ছাত্র-ছাত্রী বিগত বছরে যে পরীক্ষায় পাস করেছে তার মূল মার্কশীটের সত্যায়িত কপি স্ক্যান করে আপলোড করতে হয়; ২. কর্মচারী অবসরপ্রাপ্ত হলে অবসরে যাওয়ার আদেশ বা মৃত হলে মৃত্যুর সনদের সত্যায়িত কপি স্ক্যান করে আপলোড করতে হয়; ৩. আবেদনকারীর ছবি স্ক্যান করে আপলোড করতে হয়। | |||
| প্রয়োজনীয় ফি | এজন্য কোন ফি প্রয়োজন হয় না | |||
| সংশ্লিষ্ট আইন | বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড আইন, ২০০৪ এবং বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড (তহবিলসমূহ পরিচালনা ও রক্ষণাবেক্ষণ) বিধিমালা ২০০৬ অনুযায়ী | |||
| নির্দিষ্ট সেবা পেতে ব্যর্থ হলে পরবর্তী প্রতিকারকারী কর্মকর্তা | জনাব মোঃ শাহীনুজ্জামান, পরিচালক (উপসচিব) , ফোন (অফিস) : +৮৮০২৪-৭৭৭০১৯৬৬ মোবাইল: ০১৯১২৪৪৪৪৭৭ জনাব নাসরিন আক্তার, উপপরিচালক, ফোন (অফিস) : +৮৮০২৪-৭৭৭০১৯৬৬ মোবাইল: ০১৭৫৭৩৯৬৩০৯ | |||
| সেবা প্রদান/ প্রাপ্তির ক্ষেত্রে অসুবিধা সমূহ | ক) নাগরিক পর্যায় | কল্যাণ বোর্ডের সকল সেবা সম্পর্কে সেবাপ্রার্থীগণ পুরোপুরি অবহিত নন | ||
| খ) সরকারি পর্যায় | ১. চাহিদার তুলনায় বাজেট অপ্রতুল; ২. আইসিটিতে দক্ষ জনবলের অভাব ৩. স্বায়ত্বশাসিত সংস্থার আবেদনের সঠিকতা যাচাই করার Employee Database না থাকায় যাচাই-এ সমস্যা। | |||