Monday March 2026

হটলাইন

কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬ এ ১২:৫১ PM

সাধারন চিকিৎসা অনুদান

কন্টেন্ট: পাতা

বিভাগীয় কার্যালয় খুলনার সাধারণ চিকিৎসা অনুদান

সেবাপ্রার্থীর ক্যাটাগরি :

সরকারি ও তালিকাভূক্ত স্বায়ত্বশাসিত সংস্থার কর্মচারীর নিজ ও পরিবারের সদস্যদের জন্য প্রতিবছর একবার সাধারণ চিকিৎসা অনুদান হিসেবে সর্বোচ্চ টা: ৪০,০০০/- প্রদান করা হয়। কর্মচারীর বয়স ৬৭ বছর পর্যন্ত এ অনুদান প্রদান করা হয়। [১ জুলাই, ২০১৯ এর পূর্বের চিকিৎসার জন্য সবোর্চ্চ ২০,০০০/- টাকা এবং ১৯ আগস্ট , ২০২৫ এর পরবর্তী সময়ে চিকিৎসার জন্য সবোর্চ্চ ৬০,০০০/- টাকা প্রদান করা হয়]

সেবার মৌলিক তথ্যাবলী :

সেবা প্রদানকারী অফিসের নামদায়িত্বপ্রাপ্ত কর্মচারীসেবা প্রাপ্তির স্থানপ্রয়োজনীয় সময়
বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড, বিভাগীয় কার্যালয়, খুলনা

২টি কমিটি কর্তৃক পরীক্ষা নিরীক্ষা করে চূড়ান্ত অনুমোদন প্রদান করা হয়। কমিটি ২টি নিম্নরূপ:

১. বাছাই কমিটির সভার সুপারিশ

২. উপ-কমিটির সভায় অনুমোদন

বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড, বিভাগীয় কার্যালয়, খুলনা

২২ কার্যদিবস

সেবা প্রদানের সংক্ষিপ্ত বিবরণ

১. আবেদনসমূহ প্রাপ্তির পর ক্রমানুসারে SMS এর মাধ্যমে আবেদনের ডিজিটাল ডায়রি নম্বর, তারিখ ও আবেদনে কোন ত্রুটি থাকলে তা জানিয়ে দেয়া হয়;

২. প্রত্যেক মাসে প্রাপ্ত আবেদনসমূহ পরবর্তী মাসের ৭ তারিখের মধ্যে বাছাই কমিটির সভায় পরীক্ষা নিরীক্ষান্তে অর্থ মঞ্জুরির সুপারিশ প্রদান এবং ১৫ তারিখের মধ্যে উপকমিটির সভায় চূড়ান্ত অর্থ মঞ্জুরি প্রদান করা হয়;

৩. আবেদনকারীর নামে মঞ্জুরিকৃত অর্থ আবেদনকারীর ব্যাংক হিসাবে EFT এর মাধ্যমে সরাসরি প্রেরণ করে আবেদনকারীর মোবাইল ফোনে ক্ষুদেবার্তার মাধ্যমে মঞ্জুরিকৃত অর্থের পরিমাণ জানিয়ে দেয়া হয়;

৪. চিকিৎসার আবেদন করতে এই লিংকে ক্লিক করুন: https://eservice.bkkb.gov.bd/general/login

সেবা প্রাপ্তির শর্তাবলি

১. সরকারি ও তালিকাভুক্ত স্বায়ত্বশাসিত সংস্থার কর্মচারীর নিজ ও পরিবারের সদস্যদের জন্য প্রতি বছরে একবার চিকিৎসা অনুদান হিসেবে সবোর্চ্চ ৬০,০০০/- টাকা প্রদান করা হয়। ১ জুলাই, ২০১৯ এর পূর্বের চিকিৎসার জন্য সবোর্চ্চ ৪০,০০০/- টাকা এবং ১৯ আগস্ট জুলাই, ২০২৫ এর পরবর্তী সময়ে চিকিৎসার জন্য সবোর্চ্চ ৬০,০০০/- টাকা প্রদান করা হয়;

২. কর্মকর্তা কর্মচারীর বয়স ৬৭ বছর পর্যন্ত এ সাহায্য প্রদান করা হয়;

৩. নির্ধারিত আবেদন ফরম নং ০১ পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রাদি সংযুক্ত করত বিভাগীয় কার্যালয়ের জন্য বিভাগীয় পরিচালক বরাবরে প্রেরণ করতে হয়;

৪. ফরমের নির্ধারিত স্থানে কর্মকর্তা কর্মচারীর অফিস কর্তৃপক্ষের স্বাক্ষরসহ নামযুক্ত সিল প্রদান;

৫. চিকিৎসার ২(দুই) বছরের মধ্যে অনুদানের জন্য আবেদন করতে হয়।

প্রয়োজনীয় কাগজপত্র

(ক) ডাক্তারী ব্যবস্থাপত্রের সত্যায়িত কপি (অফিস প্রধান/ সংশ্লিষ্ট অফিসেরদায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক);

(খ) ব্যবস্থাপত্র অনুযায়ী ঔষধ ক্রয়ের মূল ভাউচার;

(গ) ক্লিনিক বা হাসপাতালে ভর্তি হয়ে থাকলে ক্লিনিক বা হাসপাতালের মূল ছাড়পত্র;

(ঘ) ভাই/বোন বা পিতা/মাতার ক্ষেত্রে নির্ভরশীলতার প্রত্যয়নপত্র;

(ঙ) খরচের হিসাববিবরণী(কর্মচারীর স্বাক্ষর সহ);

(চ) জাতীয় বেতনস্কেল, ২০১৫-এ বেতননির্ধারণ ফরমের ভেরিফিকেশন নম্বরের জন্য বেতননির্ধারণ ফরমের ফটোকপি।

প্রয়োজনীয় ফিএজন্য কোন ফি প্রয়োজন হয় না।
সংশ্লিষ্ট আইনবাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড আইন, ২০০৪ এবং বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড (তহবিলসমূহ পরিচালনা ও রক্ষণাবেক্ষণ) বিধিমালা ২০০৬ অনুযায়ী।
নির্দিষ্ট সেবা পেতে ব্যর্থ হলে পরবর্তী প্রতিকারকারী ঊর্ধ্বতন কর্মকর্তা

জনাব মোঃ শাহীনুজ্জামান, পরিচালক (উপসচিব) , ফোন (অফিস) : +৮৮০২৪-৭৭৭০১৯৬৬ মোবাইল: ০১৯১২৪৪৪৪৭৭

জনাব নাসরিন আক্তার, উপপরিচালক, ফোন (অফিস) : +৮৮০২৪-৭৭৭০১৯৬৬ মোবাইল: ০১৭৫৭৩৯৬৩০৯

চিকিৎসা অনুদানের হার

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন